ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক রামগড়ে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লাল মাটি যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সোমবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রথিতযশা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে আগামীকাল সোমবার রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

রবিবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বদরুদ্দীন উমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

তিনি জানান, উমরের বড় মেয়ে বিদেশে রয়েছেন। তার ফেরার পরই ইচ্ছানুযায়ী জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।

সোমবার তার প্রথম জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় তার মরদেহ সবার শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর। তার বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষকতা, রাজনীতি এবং লেখালেখির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার উদ্যোগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন, তবে তিনি কোনো পুরস্কার গ্রহণ করেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সোমবার

আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫