ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পটিয়ায় ক্লিন ইমেজ যুবদল নেতা পিবলু চৌধুরী বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৮ হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু আসছে মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: এক বছরে ১৭৫ অভিযান, মাদক ও চোরাচালান দমনে সাফল্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়নটি দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

“সীমান্তের অতন্দ্র প্রহরী” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মিয়ানমার সীমান্তসংলগ্ন উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা, নাফ নদী তীরবর্তী জলাভূমি এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে এই ব্যাটালিয়ন। ২০২৫ সালের ১ মার্চ নবগঠিত ব্যাটালিয়নটি দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ব্যাটালিয়নের তথ্যমতে, গত এক বছরে ১৭৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে প্রায় ১৭৫ কোটিরও বেশি টাকার ইয়াবা, গাঁজা, ক্যান বিয়ারসহ বিভিন্ন মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৩৯০ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিককে প্রতিরোধ করে নিরাপদে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

সাফল্যের স্বীকৃতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ একজন সদস্যকে বিজিবিএম পদক, একজনকে বিজিবিএমএস পদক, একজনকে শ্রেষ্ঠ পুরস্কার এবং একটি প্রশিক্ষিত কুকুরকে বিজিবি কে-নাইন পদকে ভূষিত করেছে।

সীমান্ত এলাকায় মানবিক কার্যক্রমও পরিচালনা করছে ব্যাটালিয়নটি। দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং বন্যাদুর্গতদের সহায়তা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে বিজিবি সদস্যরা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা শুধু সীমান্ত পাহারা দিই না, জনগণের আস্থা অর্জন করাও আমাদের লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে আমরা সবসময় প্রস্তুত।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে ব্যাটালিয়নের সদস্যরা দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: এক বছরে ১৭৫ অভিযান, মাদক ও চোরাচালান দমনে সাফল্য

আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬