ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সফলভাবে ডাকসু নির্বাচন সম্পন্নের প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৯মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রত্যাশার কথা জানান।

পোস্টে তিনি লেখেন- সফলভাবে সম্পন্ন হোক ডাকসু নির্বাচন। ত্যাগী, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব পাক ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র, বুথ ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩৮তম ডাকসু নির্বাচনে ৮টি ভোটকেন্দ্রে থাকবে ৮ শতাধিক বুথ। মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

সফলভাবে ডাকসু নির্বাচন সম্পন্নের প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের

আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫