ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

টেকনাফে মুরুব্বি আটক: পরিবারের দাবি ষড়যন্ত্র, এলাকায় আলোচনার ঝড়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা ছয়দ আহমেদের পুত্র পল্লী চিকিৎসক প্রবীণ আবদুর রহমানকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার প্রয়াত মুজাহার সওদাগরের ছেলে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কাজে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নেন। তিনি সঙ্গে নেন এলাকার সর্বজন শ্রদ্ধাশীল প্রবীণ ব্যক্তি আবদুর রহমানকে।

যাত্রাপথে মান্নান একটি কালো শপিং ব্যাগ, যেখানে পান ও কিছু ওষুধ ছিল বলে দাবি করা হয়, তা আবদুর রহমানের হাতে দেন। ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছানোর আগে মান্নান মোবাইলে কথা বলার অজুহাতে ব্যাগটি মুরুব্বির হাতে ধরিয়ে দেন। বিজিবি তল্লাশির সময় ওই ব্যাগের ভেতর থেকে মাদক উদ্ধার হলে প্রবীণ আবদুর রহমানকে আটক করে।

পরিবারের দাবি

আবদুর রহমানের পরিবার বলছে, এ ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ। তাদের অভিযোগ, মূলত মান্নানের ফাঁদে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে স্ত্রী হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আবদুর রহমান। নানা শারীরিক সমস্যায়ও তিনি ভুগছিলেন। ফলে সহজ-সরল স্বভাবের কারণে এ বিপদের মুখে পড়েছেন তিনি।

স্থানীয় প্রতিক্রিয়া

এলাকার মানুষদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষিত ও ধর্মপ্রাণ ব্যক্তি ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন আবদুর রহমান। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অকল্পনীয়। ফলে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

তদন্তের দাবি

পরিবার ও স্থানীয়রা মনে করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যথায় একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে অপরাধী বানানোর আশঙ্কা রয়ে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে মুরুব্বি আটক: পরিবারের দাবি ষড়যন্ত্র, এলাকায় আলোচনার ঝড়

আপডেট সময় : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫