ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১১ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন জানায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে ক্যাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তলোয়ার, কাঠের বাটযুক্ত রামদা ও চাকু, একটি স্কয়ারবার অস্ত্র এবং একটি লোহার ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দু রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাসিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এপিবিএনের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা প্রায় ৪০-৪৫ জন সহযোগীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে দ্রুত ফোর্স পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে—অস্ত্র আইন ১৮৭৮ ও দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায়।

বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অজ্ঞাত অন্যান্য ডাকাতদের ধরতে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে এপিবিএন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫