ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

গিয়াস উদ্দিন নয় মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিক সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) গনমাধ্যম কর্মীদের কাছে ওই সংবাদের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অথচ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকায় সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদের শিরোনামের সাথে সংবাদের কোন মিল নেই। শিরোনামে লেখা গিয়াস উদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ এবং সংবাদের ইন্ট্রোতে লেখা মামুন মাহমুদের নির্দেশনায় নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ। একটি কুচক্রী মহল আমাদেরকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘৃন্য কাজটি করেছে। আমি পত্রিকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি যে, পত্রিকায় সংবাদ পরিবেশনের আগে যেন ভালভাবে দেখে-শুনে তারপর প্রকাশ করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

গিয়াস উদ্দিন নয় মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৭:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫