ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনতে চাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান এর নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে

১০ হাজার কেজি ডাল,২ হাজার ৫০০ কেজি রসুন,১ হাজার কেজি টেস্টিং সল্ট,২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ
১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস। এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ফিশিং বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান রোধে কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫