ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে বিভ্রাট, ক্যাম্পাস বন্ধ আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল

সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-১।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে কাঁচপুর পুরাতন বাজার এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে হত্যা করেন শফিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৪, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১১।
‎
‎দীর্ঘ শুনানি শেষে আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২ ধারায় শফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
‎
‎র‌্যাব-১১ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর অবশেষে শফিক মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে

সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫