ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

এশিয়া কাপের ব্যর্থতায় ক্ষমা চাইলেন লিটন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব পার হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালের পথে এগোতে পারেনি লিটন দাসের দল। সুপার ফোরে লিটনের দল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল।

ভারত ও পাকিস্তানের কাছে পরাজয়ে শেষ হয়ে যায় তাদের এশিয়া কাপ মিশন। লিটন নিজে অবশ্য শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তবে, টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ না হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক।

লিটন দাস লিখেছেন, আমরা দল হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনাল ও শিরোপা জয়, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে ক্ষমাপ্রার্থী।

নিজের চোট নিয়ে হতাশার কথাও শেয়ার করেছেন লিটন, ব্যক্তিগতভাবে শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা ভীষণ কষ্ট দিয়েছে। একই কারণে সামনে আফগানিস্তান সিরিজেও থাকতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেও সেরে উঠতে পারিনি— এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে শেষ দিকে লিটন লিখেছেন, টুর্নামেন্টজুড়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই সৌভাগ্যবান, বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

এশিয়া কাপের ব্যর্থতায় ক্ষমা চাইলেন লিটন

আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫