ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা মদ, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬