ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুর পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা পরিদর্শন শেষে শহরতলীর ইব্রাহীমপুর গ্রামে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক শহরের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সুরমা নদীর উত্তরপাড়ে অবস্থিত ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যাত্রীছাউনি নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি গ্রামের রাস্তা-ঘাট উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।

সকালের প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানান গ্রামবাসী। গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসকের আগমনে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন ইব্রাহীমপুরবাসী।

পরিদর্শনকালে শত শত মানুষ এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসকের আন্তরিক উপস্থিতি দেখে বিস্মিত ও আনন্দিত হন গ্রামবাসী। তারা জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, গল্পকার ও গবেষক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুর পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫