ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শিমরাইল হাইওয়ে ক্যাম্প, গাজীপুর হাইওয়ে রিজিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
‎এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—মানসম্মত হেলমেট, নিরাপদ গতি; কমবে জীবন ও সম্পদের ক্ষতি।

‎অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক, চালক ও পথচারীরা সিমরাইল মোড়ে সমবেত হন। পরে একটি বিশাল র‍্যালি বের হয়, যা সিমরাইল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় হাইওয়ে ক্যাম্পে এসে শেষ হয়।

‎র‍্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে নিরাপদ সড়ক ব্যবস্থার কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি চালককে হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে।

‎বক্তারা আরও বলেন, সড়কে একজন মানুষের অসচেতনতা একটি পরিবারের জীবন বিপর্যস্ত করতে পারে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রী, পথচারী ও চালকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন,জাতীয় নিরাপদ সড়ক দিবস আমাদের সবার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী—সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমরা সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫