শেখ হাসিনা দেশে ফিরলে — দেশে ফিরলে শেখ হাসিনা এবং অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় বা আত্মসমর্পণের সুযোগ থাকবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
শামা ওবায়েদ বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামির ক্ষেত্রে যে আইনগত অবস্থান রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও একইভাবে তা কার্যকর হবে।” তিনি আরও জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে, তবে সরকারের অবস্থান স্পষ্ট।
প্রতিমন্ত্রী বলেন, “রয়টার্সের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথা থেকে লুকিয়ে আছে, তা নিয়ে আলোচনা করা এবং মিডিয়ার সময় নষ্ট করা উচিত নয়।” তিনি উল্লেখ করেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও একই উত্তর দেব।”
শামা ওবায়েদ বলেন, “যদি দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে আসে, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।”
তিনি বলেন, “এখানে প্লেন, হেলিকপ্টার, বাস বা গাড়ি পাঠানোর কোনো আলোচনা হয়নি।” শেখ হাসিনাকে গ্রেপ্তার করার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না।”
শামা ওবায়েদ আরও জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। তিনি বলেন, “যারা বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি রাজনৈতিক স্টান্ট। ১৬ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বরের ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। তিনি দেশে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন।”
শামা ওবায়েদ বলেন, “এটি একটি পলিটিক্যাল স্টান্ট। যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং নেতা আছেন, তাদের বিপদে ফেলার পাঁয়তারা চলছে।”
তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অবস্থান স্পষ্ট। উনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।”
শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের ৭২-এর সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেবে না।”
প্রতিনিধির নাম 























