ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকান সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বুধবার তিনি ভ্যাটিকান পৌঁছাবেন এবং সেখানে পোপ চতুর্দশ লিও’র সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০০ বছরে এবারই প্রথম ব্রিটেনের কোনো রাজা পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশ নেবেন।

মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে কেলেঙ্কারিতে জড়িত তার ভাই প্রিন্স অ্যান্ড্রু সম্পর্কে নতুন তথ্য প্রকাশের পর এই সফর ব্রিটিশ রাজার জন্য বেশ কঠিন সময়ে হচ্ছে।

পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় তার উত্তরসূরি হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার রাজা চার্লস এবং পোপ লিও একসঙ্গে প্রার্থনা করবেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, দুই দিনের এই সফর ক্যাথলিক গির্জা এবং ইংল্যান্ডের গির্জার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।

৭৬ বছর বয়সী রাজা ইতোমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ২০২৪ সালের শুরুর দিকে রাজার ক্যান্সারের বিষয়টি প্রকাশ করা হয়েছিল।

রাজা হওয়ার আগে চার্লস অনেকবার ভ্যাটিকান সফর করেছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫