ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অপু (২৫) কে পটুয়াখালী জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

‎র‍্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

‎র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‍্যাব-৮, পটুয়াখালী কোম্পানির যৌথ আভিযানিক দলের অভিযানে বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকা থেকে অপুকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামি অপু, পিতা হিরা, সাং মহসিন ক্লাবের গলি, থানাঃ নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ।

‎মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার ২০ অক্টোবর, ২০২৫ দুপুর ১২টার দিকে অপু ও তার সহযোগীরা নিরাপত্তা প্রহরী আবু হানিফ (৩০) কে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে মারধর করা হয়। এরপর সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠে তাকে পুনরায় পিটানো হয়।

‎দুপুর ১টা ৩০ মিনিটে থানায় নেওয়ার কথা বলে তাকে খানপুর মেট্রো হলের পাশের খালি জায়গায় নিয়ে গিয়ে ইট, কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

‎নিহতের ভাই মো. হযরত আলী (২৬) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামি অপুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫