ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

টেকনাফে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার।

কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার “আনোয়ার প্রজেক্ট” সংলগ্ন প্রধান সড়কের নিচে ব্রীজের তলায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে ইউনুস সিকদার নিখোঁজ ছিলেন। ভোরে তার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।”

ইউনুস সিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধির মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

টেকনাফে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০১:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫