ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে দেশে সুন্দর হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আগামীর সমৃদ্ধশীল বাংলাদেশ পড়ার প্রত্যয় নিয়ে চাষঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সামাবেশের আয়োজন করা হয়। নূর বলেন, এখনো আমরা কারো সঙ্গে জোট করিনি। দেশের পরিবর্তন, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে তাদের অবস্থান কী হবে-এগুলো স্পষ্ট হওয়ার পর আমরা জোট করবো। তার বাইরে জোট করব না। তিনি বলেন, বাংলাদেশে গত ৫০ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। তাই আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নূর বলেন, আগেও গণ অধিকার পরিষদের দুটি সমাবেশ নারায়ণগঞ্জে হয়েছে। সমাবেশে তিনি তরণদের কাছে প্রশ্ন রাখেন,যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সে স্বপ্ন কি পূরণ হয়েছে ? তা হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব। যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কমিটির গৃহায়ন ভূমি ও পূনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী নাহিদ,সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আজিম ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক আল মাহমুদ শরীফ প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর

আপডেট সময় : ১১:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫