ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন প্রসঙ্গে সতর্ক করে বলেন,“নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিল, তারা আজ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি মন্তব্য করেন যে, এদের সঙ্গে কোনো আপস হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫