ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামগড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ দলের দোয়া মাহফিল

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণে উপজেলা জাতীয়তাবাদী প্রবীণ দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রামগড় উপজেলায় আয়োজিত এই দোয়া মাহফিলে জাতীয়তাবাদী প্রবীণ দলের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য মুছা আহমেদের সঞ্চালনায় শিল্প কমিনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”বিশেষ অতিথির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, “দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না।”এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। দোয়া মাহফিলে জাতীয়তাবাদী প্রবীণ দলের নেতৃবৃন্দসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবীণ দলের উদ্যোগে এর আগে রামগড় সদর ইউনিয়ন ও ২নং পাতাছড়া ইউনিয়নেও অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

রামগড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ দলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬