ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে ইয়াবাগুলো উদ্ধার হয় এবং সঙ্গে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬