ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের গণসংযোগ ও মিছিল

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ছেংগারচর পৌরসভায় নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ছেংগারচর বাজারের চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও নারীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ধানের শীষ মানেই জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খান, বিএনপি নেতা সোহাইব সরকার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সদস্য সচিব ফয়সাল আহমেদ সোহেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় ধানের শীষের গণসংযোগ ও মিছিল

আপডেট সময় : ১০:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬