চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুল মুন্না ঢালী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত মনোভাব গড়ে ওঠে।আশরাফুল আলম বলেন, আজকে এই বিদ্যালয়ে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ব্যতিক্রমী অভিবাদন পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এরপর শিক্ষার্থীদের মনমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন দেখে অভিভূত হয়েছি। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকন্ড প্রশংসার দাবি রাখে। এর পিছনে নিশ্চয়ই শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তিনি আরও বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এ উপজেলার একমাত্র অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডও শিক্ষার্থীরা উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনীবিদ ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তার দপ্তর থেকে যতটুক সহযোগিতা প্রয়োজ তা তিনি করার আশ্বাস প্রদান করেন। প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, শিশু-কিশোরদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমি সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব তোমরা আগামীতে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এর মাধ্যমেই তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। কারণ আগামীর বাংলাদেশের তোমরাই নেতৃত্ব দিবে। তোমরা লেখাপড়া এবং ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে আমাদের এই বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে, সেই প্রত্যাশা রাখছি।
সংবাদ শিরোনাম ::
এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠান
-
মনিরুল ইসলাম মনির (নিজস্ব প্রতিবেদক) - আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















