ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে। শুক্রবার (৬মার্চ ) ভোর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক আমিনুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে একজনকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু পণ্যের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬