ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত

এইচএসসি পরীক্ষায় হতাশাজনক ফলাফলের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজও রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেনি এবং যাদের এইচএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়। এ প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ। ভবিষ্যতেও যারা খারাপ ফলাফল করবে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি বলেন, এ নির্দেশনা সাময়িক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে পুনরায় তাদের একাডেমিক কার্যক্রম চালুর সুযোগ দেওয়া হবে। এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে হতাশাজনক ফলাফল দেখা গেছে চাঁদপুরের মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। ফলে ওই প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ। অন্যদিকে শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের পাসের হার পাঁচ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মতলব উত্তর উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে এবং মাত্র দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। এতে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে আলিম পর্যায়ে উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। আলিমে পাসের হার ৫০ দশমিক ৬৩ শতাংশ হলেও এ স্তরে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত

আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬