ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার

তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ৬ মার্চ বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত ও সীমান্ত পথে পাচারের চেষ্টা করতে পারে-এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার

আপডেট সময় : ০১:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬