ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‎

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এই দিনটি পুরনো গ্লানি, দুঃখ-কষ্ট ভুলে নতুন আশা ও সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, নববর্ষ ১৪৩৩ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা।

‎তিনি আরও বলেন, উৎসবমুখর এই দিনে সড়কপথে যাতায়াত বৃদ্ধি পায়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই সকলকে সড়ক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং সচেতনভাবে চলাচল করার আহ্বান জানান তিনি। বিশেষ করে চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রয়োজনীয় ওভারটেকিং , উল্টো পথে গাড়ি চালানো এবং বেপরোয়া গাড়ি চালনা থেকে বিরত থাকতে হবে।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে নববর্ষকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। মহাসড়কে টহল জোরদার, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‎এ বিষয়ে  শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ জুলহাস উদ্দিন বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা। আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা এড়াতে সকলের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।

‎তিনি আরও যোগ করেন, জনসাধারণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই সকলকে হাইওয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত নিকটস্থ পুলিশকে অবহিত করার অনুরোধ করেন।

‎শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, শুভ হোক সবার নববর্ষ, নিরাপদ থাকুক দেশের প্রতিটি সড়ক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‎

আপডেট সময় : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬