ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় নিয়োজিত ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বোধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি.নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

আরো উপস্থিত ছিলেন- উপদেষ্টা, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প; প্রকল্প পরামর্শক, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী

আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬