ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৫০ পুড়িয়া হেরোইনসহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎পুলিশ জানায়, ১৫ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে মাদানীনগর চৌরাস্তায় কালভার্টের উপর থেকে ৫০ পুড়িয়া হেরোইনসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। একই সময় হত্যা মামলা, সিআর ওয়ারেন্ট এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। এতে মোট গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়ায় ৭ জনে।

‎গ্রেফতারকৃতরা হলেন— পারভেজ ওরফে কালু (২২), মোঃ আকাশ (৩০), মোঃ রাসেল (৩১), শামীম মিয়া (২৮), আরিফ গাজী (২৫), মোঃ মাছুম মিয়া (২২) এবং ইদ্রিস (৪৫)। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আসামী এবং ওয়ারেন্টভুক্ত বলে পুলিশ জানিয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই অভিযানে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন,এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬