ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মরিচ্যায় ‘ইউনিফর্মের আড়ালে’ মাদক: এপিবিএন সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় একটি আভিযানিক দল ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল খালেক ওরফে খালেদ মাহমুদ সুজন (২৪)-কে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুজন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬