মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: নানা কর্মসূচিতে যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জাফর সাদিক, গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম, ফেরদৌসি বেগম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, যুবদল নেতা আনসারুল ইসলাম রানা প্রমুখ।
শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জেলা ছাত্রদলের আয়োজনে রক্তদান কর্মসূচি পালিত হয়। পরে যশোর পৌর এলাকা ৯টি ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিনিধির নাম 





















