ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ বরুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল, ঘাতক স্বামী গ্রেফতার

টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীন দমদমিয়া বিওপির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাদিমুড়া পোস্ট ও নোয়াপাড়া টিডিএস পোস্টের মধ্যবর্তী নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কেওড়া বাগানের পাশে কাদার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার

টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬