ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩ সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ জয়পুরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে এক রোহিঙ্গা শরণার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ এপিবিএন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭-এর বি/৪ ব্লকে আব্দুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিন (৩৪) নামের ওই রোহিঙ্গাকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নেতৃত্বে রাত্রীকালীন ডিউটি পার্টি ও এসআই (নিঃ) শাহীনসহ ১৫ সদস্যের একটি দল অভিযান শুরু করে।

পুলিশের দলটি বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম ইন্না আমিন।

এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড

টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার

আপডেট সময় : ০২:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬