ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জনতা পার্টির উদ্যোগে সোমবার ৬ অক্টোবর বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন ভবন ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ জনতা পার্টির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তেজগাঁওয়ে অবস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশন ভবনের দিকে অগ্রসর হয়।

জনতা পার্টির নেতা-কর্মীরা ইনডিপেনডেন্ট টেলিভিশন ভবনের সামনে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে জনতা পার্টির নেতারা ইনডিপেনডেন্ট টেলিভিশন বন্ধের দাবি জানান। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, গণমাধ্যমটি মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়াচ্ছে, যার কারণে তাদের সম্মানহানি হচ্ছে।

দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, টেলিভিশন চ্যানেলটি বন্ধ করা না হলে এবং তাদের করা মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে আদালত ঘেরাওসহ আরও বৃহত্তর রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা

আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬