ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি :যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান। নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তার বাড়ি বগুড়ার শেরপুরে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তখননে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গাড়ির চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

আপডেট সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬