ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা

ধামরাইয়ে তিন রাতের মধ্যে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ধামরাইয়ে তিন রাতের মধ্যে — ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, রোববার (৮ নভেম্বর) ভোররাতের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৯ লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দুর্বৃত্তদের এমন বাস পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, ‘প্রাথমিক আলামতে ঘটনা দুটি নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ধামরাইয়ে তিন রাতের মধ্যে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬