ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬ — ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে গঠিত।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হাসান, যিনি জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮০-৮১ সেশনের শিক্ষার্থী।
সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রেজাউল বিল্লাহ, যিনি বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান এবং ১৯৮৬-৮৭ সেশনের প্রাক্তন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন মুহাম্মদ নাজমুল ইসলাম, এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যিনি ১৯৯৭-৯৮ সেশনের শিক্ষার্থী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তোহিদুল ইসলাম টিপু, যিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৯৪-৯৫ সেশনের শিক্ষার্থী।
কমিটির চার সহ-সভাপতি হলেন সেলিনা সিদ্দিকা আন্না (১৯৮০-৮১), এস. এম. খালেদ (১৯৮৮-৮৯), মোহাম্মদ হুমায়ুন কবির (১৯৯১-৯২) এবং কাজী মো. শাহাদাত হোসেন (১৯৯৩-৯৪)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী আমিন চৌধুরী, মোহাম্মদ শামীম, মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং নূর আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) হয়েছেন মুহাম্মদ রনি ইসলাম, যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সহকারী মহাব্যবস্থাপক।
অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ রবিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক কাজী আহামাদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. তাহসিন উল ফারহান, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং আন্তর্জাতিক সম্পাদক হাসিন বুলবুল ফেরদৌস।
সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. গোলাম মোস্তফা, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক এরিকা শুভ্রা হালদার এবং সহকারী প্রকাশনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোজাম্মেল হক তুষার এবং শেখ তানভীর আহমেদ। নবগঠিত কমিটি ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ, সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়ন এবং শিক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করবে।
এছাড়া, ক্লাব সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মের পেশাগত বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দেবে। ক্লাবের প্রত্যাশা, প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।
প্রতিনিধির নাম 

























