ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সিপিডির মজুরি প্রস্তাবে বিজিএমইএ’র আপত্তির জবাব দিল

অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার টাকা বেতনে চাকরি, আবেদন শেষ ২৮ নভেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার — বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র তাদের ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের ২৫,৬৮০ টাকা বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি নগদায়ন এবং মাতৃত্ব/পিতৃত্ব ছুটি।

পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। প্রার্থীদের মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল থাকা আবশ্যক। এছাড়া, কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া, ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

কর্মস্থল হিসেবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায় নির্ধারণ করা হয়েছে। প্রথম মাস প্রশিক্ষণকালে বেতন হবে ১২,০০০ টাকা, পরবর্তী ৫ মাস শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৬৮০ টাকা।

মাসিক বেতনের বাইরে মোবাইল ভাতা ৫০০ টাকা, জ্বালানী ভাতা ২,০০০ টাকা (মোটর সাইকেল চালিয়ে দায়িত্ব পালন সাপেক্ষে) এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ১,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড সংস্থার অংশ (মূল বেতনের ১০%) ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হবে।

চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। আবেদন করার শেষ সময় ২৮ নভেম্বর ২০২৬।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার টাকা বেতনে চাকরি, আবেদন শেষ ২৮ নভেম্বর

আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬