ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের বিশাল জয়ে ফিজিকে ১৫-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে নতুন রেকর্ডের কাছে স্পর্শ বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত কোচিং ফি আদায়ের অভিযোগ, ইউএনও’র ব্যাখ্যা চাওয়া স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর সফর: তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে উত্তাল পরিস্থিতি, বিক্ষোভে মহাসড়ক অবরোধ শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবির অভিনেতা সোহেল খান মারা গেলেন, শোকের ছায়া চলচ্চিত্র জগতে ১৪ বছর পরও অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি অধরাই রয়ে গেছে একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা

বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত কোচিং ফি আদায়ের অভিযোগ, ইউএনও’র ব্যাখ্যা চাওয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাহুবলে এসএসসি ফরম পূরণে — হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ২ হাজার টাকা কোচিং ফি হিসেবে আদায়ের অভিযোগ উঠেছে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, নির্ধারিত ফি ২ হাজার ৪০৫ টাকার সঙ্গে এই অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে ফরম পূরণের নির্ধারিত ফি জমা দিতে গেলে শিক্ষকদের পক্ষ থেকে অতিরিক্ত কোচিং ফি দাবি করা হচ্ছে। এক অভিভাবক জানান, রোববার তিনি ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে শিক্ষক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হয়।

অভিভাবক জেনি চৌধুরী বলেন, "আমার সন্তানের ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক নাছির স্যার তা গ্রহণ করেননি। পরে অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার পর ফরম পূরণ করতে দিয়েছে।"

অভিভাবকদের প্রশ্ন, সরকারি বিদ্যালয়ে পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে কোচিং ফি আদায় কতটা যৌক্তিক? তারা জানান, আর্থিকভাবে সচ্ছল পরিবারের জন্য ২ হাজার টাকা বড় বিষয় নয়, তবে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় চাপ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেবনাথ জানান, গত ১৬ নভেম্বর অভিভাবক সমাবেশে সবার সম্মতিতে কোচিং বাবদ ২ হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ইউএনও সোমবার ফোন করে কোচিংয়ের টাকা না নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, "অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।" তিনি জানান, প্রশিক্ষণে থাকার কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত জানেন না।

অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে একইভাবে কোচিং ফি আদায় করা হচ্ছে, অথচ শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক নয়। তারা প্রশ্ন তুলেছেন, তিন মাস কোচিং করানোর পরও ফলাফল না আসলে এই অর্থ আদায়ের যৌক্তিকতা কোথায়?

অভিভাবকেরা দাবি করেছেন, কোচিংয়ের প্রয়োজন হলে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাভিত্তিক ব্যবস্থা রাখা যেতে পারে। তবে পরীক্ষার ফরম পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোচিং ফির সঙ্গে যুক্ত করে বাধ্যতামূলক অর্থ আদায় গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় অভিভাবকেরা সুষ্ঠু তদন্ত, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের জবাবদিহি এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বিদ্যালয়ের পাঠদানের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ফলাফল ভালো করতে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্পেনের বিশাল জয়ে ফিজিকে ১৫-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে নতুন রেকর্ডের কাছে স্পর্শ

বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত কোচিং ফি আদায়ের অভিযোগ, ইউএনও’র ব্যাখ্যা চাওয়া

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬