ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম গোপালগঞ্জে নাশকতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের তথ্য তলব ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীতে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাটলার গ্রেপ্তার

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এক দিনের ব্যবধানে আবার — দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের দাম কমানোর বিষয়টি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে সংগঠনটি বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দেয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ২৮৫ টাকা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল, যার ফলে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তবে রোববার (২২ নভেম্বর) ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়েছিল।

টানা দুই দিন দাম বাড়ানোর পর বুধবার আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাজুস। এতে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমল ২ হাজার ৮৫৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ যাবে। আর পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে বাদ দেওয়া হবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

আপডেট সময় : ১০:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬