ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরবাড়ি পল্লী জাদুঘর: গ্রামবাংলার হারানো সময়ের স্মারক গোপালগঞ্জে বিএনপি নেতা জামাল ফকিরের পদত্যাগের ঘোষণা কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ মনপুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু রাজশাহীতে ছাত্রলীগের নিষিদ্ধ মিছিল, আওয়ামী লীগের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল নিক্ষেপের ঘটনা তথ্যমন্ত্রীর মন্তব্য: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক পরিস্থিতি মিডল্যান্ড ব্যাংক ও ছুটি গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙা ইনিংসে আইসল্যান্ড ক্রিকেটের রসিকতা

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইইউর — বাংলাদেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আধুনিক প্যাকেজিং এবং কার্যকর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে।

মন্ত্রী বলেন, মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সার ও অন্যান্য উপাদান প্রয়োগ করা গেলে কৃষির উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি।

কৃষিপণ্য রপ্তানিতে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা হলে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ আরও বাড়বে।

মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের রপ্তানি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তাজা ফল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ টন। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ টন।

রপ্তানিকৃত ফলের মধ্যে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল শীর্ষ অবস্থানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ টন আম, ৭১৯ দশমিক ২২ টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে। এছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।

বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।

কেন্দ্রীয় প্যাকিং হাউস আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড প্রতিপালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি স্থাপনের আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউস চালু হওয়ার পর এ সংখ্যা বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।

বিশেষ করে কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।

সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফকিরবাড়ি পল্লী জাদুঘর: গ্রামবাংলার হারানো সময়ের স্মারক

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬