ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফকিরবাড়ি পল্লী জাদুঘর: গ্রামবাংলার হারানো সময়ের স্মারক গোপালগঞ্জে বিএনপি নেতা জামাল ফকিরের পদত্যাগের ঘোষণা কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ মনপুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু রাজশাহীতে ছাত্রলীগের নিষিদ্ধ মিছিল, আওয়ামী লীগের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল নিক্ষেপের ঘটনা তথ্যমন্ত্রীর মন্তব্য: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও রাজনৈতিক পরিস্থিতি মিডল্যান্ড ব্যাংক ও ছুটি গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙা ইনিংসে আইসল্যান্ড ক্রিকেটের রসিকতা

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে জাহানারাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা রুটে চলাচলকারী নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলাএক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফকিরবাড়ি পল্লী জাদুঘর: গ্রামবাংলার হারানো সময়ের স্মারক

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

আপডেট সময় : ১২:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬