ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার দ্বিতীয় স্ত্রী।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর নিজেই থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমা।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ রাড়িকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমা (২৬)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়।ভুক্তভোগী সোহাগের ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান বলেন, “আমার ভাইয়ের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনাটি দুঃখজনক। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হালিমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার দ্বিতীয় স্ত্রী।

আপডেট সময় : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫