ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীতে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাটলার গ্রেপ্তার যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎‎রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুব হাসান, এএসআই মোঃ সাইফুল ইসলাম ফোর্স নিয়ে সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পানির ট্যাংকি সংলগ্ন রহমতের বাড়ির পাশে সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়।
‎‎গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাসির (৩৬), পিতা-আঃ করিম, সাং-সুমিলপাড়া (বিহারী ক্যাম্প), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। তার দেহ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট মোড়ানো ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎‎থানার রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মে মাসসহ ২০১৮, ২০১৭ ও ২০১৪ সালের বেশ কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে।
‎এ বিষয়ে পুলিশ জানায়, আটক নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম জানান,সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ নাসিরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রতিনিয়ত গ্রেফতার অভিযানের মাধ্যমে এলাকায় মাদক দমন করে চলেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন

সিদ্ধিরগঞ্জে ২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫