ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার লেদায় রোহিঙ্গা নারীকে দা দিয়ে কুপিয়ে জখম, বাঙালি যুবক গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল যশোর সরকারি জেনারেল হাসপাতাল ওষুধ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট দাম্মাম, রিয়াদ ও জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের সম্প্রসারণ: সহজ হচ্ছে প্রবাসীদের ভ্রমণ সেবা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশি ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। এবার মাঠের বাইরের এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন (১০ লাখ) অনুসারীর মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই অর্জন করেছেন হামজা।

ইতোমধ্যেই ফেসবুকে এক মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁয়েছিলেন হামজা। এবার ইনস্টাগ্রামেও একই সাফল্য অর্জন করেছেন তিনি, যা বাংলাদেশের কোনো ফুটবলারের ক্ষেত্রে এই প্রথম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। ফেসবুকে প্রথম এক মিলিয়ন অনুসারী পাওয়ার সময়ও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই মিডফিল্ডার। মাঠের সাফল্য আর সমর্থকদের অফুরন্ত ভালোবাসায় দ্রুতই দেশের ফুটবলের এক নতুন উচ্চতায় উঠেছেন তিনি।

হামজার আন্তর্জাতিক অভিষেক হয় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীদের নজর কাড়েন তিনি। এরপর ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে নিজের প্রথম ঘরের মাঠের ম্যাচে গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন। এ গোল তার প্রতি সমর্থকদের ভালোবাসাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।

পরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরেও তৈরি হয় তুমুল উত্তেজনা। টিকিট বিক্রিতে ছিল কাড়াকাড়ি। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়, তবুও হামজা চৌধুরী ও সমিত সোমের মতো প্রবাসী ফুটবলাররা দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছেন।

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও অ্যান্টিগার হার
বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনার পথে হামজার এই অগ্রযাত্রা সমর্থকদের আশা জাগাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে দেশীয় ফুটবলের ভবিষ্যৎও।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

আপডেট সময় : ১০:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫