ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

দেশ-বিদেশে ভ্রমণের নানা অফার নিয়ে আইসিসিবিতে পর্যটন মেলা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় নানা প্যাকেজ আর ছাড়ের পসরা নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনের ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’। বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ মেলা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ মেলা বৃহস্পতিবার বিকেলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ​পর্যটন বিচিত্রার আয়োজনে এ মেলায় বাংলাদেশ ছাড়াও পার্টনার কান্ট্রি ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তিনটি হলে মোট ১৮০টি বুথে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা আসন্ন পর্যটন মৌসুমের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

​আয়োজকরা জানান, পর্যটনশিল্পের সব খাতকে এক ছাদের নিচে নিয়ে এসে গতিশীলতা আনাই এই মেলার প্রধান লক্ষ্য। ভ্রমণ প্যাকেজের পাশাপাশি মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যবসায়ীদের জন্য বিটুবি সেশন এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’-এর আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, দেশের পর্যটন উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জরুরি এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ার তার একটি চমৎকার দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের উদ্দীপনা তৈরি করে।

​মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা, তবে অনলাইনে নিবন্ধন করলে বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়া প্রবেশ কুপনের ওপর র‍্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে এয়ারলাইনস টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

দেশ-বিদেশে ভ্রমণের নানা অফার নিয়ে আইসিসিবিতে পর্যটন মেলা শুরু

আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫