ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে কিশোরের তিন ঘণ্টার বিপত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু রাশিয়া ইরানকে ৯০টি আধুনিক মিসাইল লঞ্চার দিতে চায়, উদ্বেগে যুক্তরাষ্ট্র ২০২৬ সালে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে নিহত ১০, আহত ১ হাজার ৫৪ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন, স্পেসএক্স ও টেসলার বাজারমূল্য কমেছে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) তরুণ ও মেধাবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগও রয়েছে।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ সূত্রে জানা গেছে, নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বিনা খরচে আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রযুক্তিনির্ভর চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে কর্মরত রয়েছেন। গত ১৯ বছর ধরে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে, যারা ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

৭৫তম রাউন্ডে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে অংশ নেওয়া প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোর্সগুলো শুধুমাত্র ঢাকায় পরিচালিত হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৬। বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু

আপডেট সময় : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬