ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বরুড়ায় গণপূর্তমন্ত্রীর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি জাতিসংঘ সফরে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে দলটির নেতাকর্মীদের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার কবে হবে, তা নিয়ে কৌতুহল জন্মেছে। তবে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) দুপরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, সম্প্রতি জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে’ এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫