ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মামলার সন্দিগ্ধ এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। একই দিনে মাদকসেবনের অভিযোগে আরও এক রোহিঙ্গাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাকমারকুল ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে এসব অভিযান চালানো হয়।

এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৬ এলাকায় অভিযান চালায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের টহল দল। অভিযানে টেকনাফ মডেল থানার মামলা নং-৫০, ১২ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার সন্দিগ্ধ আসামি মো. তারেক (৩১) গ্রেপ্তার হন। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার তারেক চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬-এর ৫৪ নম্বর শেডের বাসিন্দা।

অন্যদিকে, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ডি/এলএমএস ব্লকে টহল দেওয়ার সময় এক রোহিঙ্গাকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায় এপিবিএন সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে আটক করিমউল্লাহ (৩৭)কে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারার অপরাধে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

দুই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬