ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনকালে নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা  যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে শশ্বানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন

কেইনের গোলের রেকর্ড, অপ্রতিরোধ্য বায়ার্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বুন্দেসলিগায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব মিলিয়ে এটি বায়ার্নের টানা দশম জয়।

ডয়চে ব্যাংক পার্কে ম্যাচের শুরুতেই লুইস দিয়াজের গোলে লিড নেয় বায়ার্ন। সার্জে জিনাব্রির ক্রসে মাত্র ১৫ সেকেন্ডেই গোল করেন দিয়াজ। চলতি মৌসুমের সবচেয়ে দ্রুততম গোল এটি। তারপর ২৭ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন দূরপাল্লার নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ছয় ম্যাচে ১১ গোলের কীর্তি গড়েন কেইন। চলতি মৌসুমে সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ১০ ম্যাচে ১৮।

দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কফুর্টের জ্যাঁ মাতেও বাহোয়া একবার জালে বল জড়ালেও রিতসু দোয়ানের হাত ব্যবহারের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বাতিল করেন। ৮৪ মিনিটে দিয়াজের দ্বিতীয় গোল নিশ্চিত করে বায়ার্নের টানা দশম জয়।

এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন। আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ১-১ গোলে লাইপজিগের সঙ্গে ড্র করায় চার পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা। আন্তর্জাতিক বিরতির পর দেখা হবে লিগের শীর্ষ দুই দল বায়ার্ন ও ডর্টমুন্ডের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

কেইনের গোলের রেকর্ড, অপ্রতিরোধ্য বায়ার্ন

আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫