ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের বিদ্যুৎ, সরবরাহের লক্ষ্য ২৪০ মেগাওয়াট ২১ নভেম্বর চূড়ান্ত সংযোগের পরিকল্পনা, পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে লাগতে পারে ৭-৮ মাস উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা ট্রাম্পের মুখে মোদির প্রশংসা, কোয়াড বৈঠকে উজ্জ্বল সম্পর্কের কথা বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান প্রদান টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সানা খান ও মুফতি আনাসের জীবন নিয়ে দর্শকদের আলোচনা চট্টগ্রামে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে বিভ্রাট, ক্যাম্পাস বন্ধ

কেইনের গোলের রেকর্ড, অপ্রতিরোধ্য বায়ার্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বুন্দেসলিগায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব মিলিয়ে এটি বায়ার্নের টানা দশম জয়।

ডয়চে ব্যাংক পার্কে ম্যাচের শুরুতেই লুইস দিয়াজের গোলে লিড নেয় বায়ার্ন। সার্জে জিনাব্রির ক্রসে মাত্র ১৫ সেকেন্ডেই গোল করেন দিয়াজ। চলতি মৌসুমের সবচেয়ে দ্রুততম গোল এটি। তারপর ২৭ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন দূরপাল্লার নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ছয় ম্যাচে ১১ গোলের কীর্তি গড়েন কেইন। চলতি মৌসুমে সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ১০ ম্যাচে ১৮।

দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কফুর্টের জ্যাঁ মাতেও বাহোয়া একবার জালে বল জড়ালেও রিতসু দোয়ানের হাত ব্যবহারের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বাতিল করেন। ৮৪ মিনিটে দিয়াজের দ্বিতীয় গোল নিশ্চিত করে বায়ার্নের টানা দশম জয়।

এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন। আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ১-১ গোলে লাইপজিগের সঙ্গে ড্র করায় চার পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা। আন্তর্জাতিক বিরতির পর দেখা হবে লিগের শীর্ষ দুই দল বায়ার্ন ও ডর্টমুন্ডের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপপুরের বিদ্যুৎ, সরবরাহের লক্ষ্য ২৪০ মেগাওয়াট ২১ নভেম্বর চূড়ান্ত সংযোগের পরিকল্পনা, পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে লাগতে পারে ৭-৮ মাস

কেইনের গোলের রেকর্ড, অপ্রতিরোধ্য বায়ার্ন

আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫